শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি।
করোনা পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
শিক্ষামন্ত্রী আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ীস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে এ আহবান জানান।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কোন আপোষ নয়,শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন,‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছি,সেগুলো স্বাস্থ্যসম্মত দেখা গেছে। এখন জানিয়ে পরিদর্শনে যাচ্ছি,পরবর্তীতে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আগাম সংবাদ না দিয়ে পরিদর্শনে চলে যাাবো।’
শিক্ষামন্ত্রী আরো বলেন,‘আমরা শহরের মতো গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মানছে কি না তা তদারকি করছি। একটা সমাজ তো রাতারাতি তার সম্স্ত অভ্যাস পাল্টে ফেলতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ার মধ্য দিয়ে স্বাস্থ্যসম্মত অভ্যাসগুলো বিস্তৃতি লাভ করবে এবং সমাজে তা ইতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি বলেন, কাজেই একদিনে যে পরিবর্তন আসবে তা নয়, তবে আশার কথা হচ্ছে,সবার মধ্যেই যে চেষ্টা দেখছি , কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান তুলনামূলক ভাল বা কম ভাল করেছে। তবে সবার মধ্যে চেষ্টা চলছে। অনভ্যস্ততার কারণে প্রত্যাশার যে স্তর তা হয়তো তারা ছুঁতে পারছে না।কিন্তু তাদের প্রচেষ্টা আছে। এই প্রচেষ্টার মধ্যদিয়ে আমরা একটা স্বাস্থ্যসম্মত জায়গায় যেতে পারবো। সেটা কিন্তু করোনা বা ডেঙ্গুর জায়গা থেকে নয়,সবারই সব জায়গা থেকে স্বাস্থ্যবিধি মানা সবসময়ই জরুরী।
তিনি বলেন, গত দেড় বছরেও কৃষি,স্বাস্থ্য,পরিবেশ,মানসিক স্বাস্থ্য এসব বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে সরকার। সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কি না- এর জন্য সবারই চেষ্টা থাকতে হবে।’ এসময় তিনি মনিটরিংয়ের জন্য গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন।
এর আগে যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, বেইলী রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



